Skip to content

Tareq Hasan

উবুন্টু রিপোজিটরি ডিভিডি ডাউনলোড করতে চাচ্ছি!!

  • এখানে আমরা ডাউনলোডের জন্য জিগডো ব্যবহার করবো। এটা কিন্তু পিটুপি শেয়ারিং না। সরাসরি ডাউনলোড।
  • http://atterer.net/jigdo/থেকে jigdo-lite ডাউনলোড করুন। অবশ্যই উইন্ডোজওয়ালারা উইন্ডোজ ভার্সন, ম্যাকওয়ালারা ম্যাক ভার্সন এবং লিনাক্সওয়ালারা লিনাক্স ভার্সন ডাউনলোড করবেন। ধরে নিলাম সোলারিস বা বিএসডি ওয়ালাদের এ ব্যাপারে কিছু বলতে হবে না। ভালো কথা, এই টিউটোরিয়ালে আমি উইন্ডোজ ব্যবহার করছি
  • কোন একটা ফোল্ডারে আনজিপ করুন। আমি C:\ তে আনজিপ করলাম। আনজিপকৃত ফোল্ডারের নাম দিলাম jigdo। এর ভেতরে jigdo-bin নামে একটা ফোল্ডার এবং jigdo-lite নামে একটা ব্যাচ ফাইল আছে। বাকি আরও অনেক কিছু থাকতে পারে, তবে এ দুটোই জরুরী।
  • এখন কমান্ড প্রম্প্ট ওপেন করুন। Start > Run > তারপর লিখুন cmd।
    যে কালো বাক্সটা আসবে, তাতে লিখুন cd \jigdo তারপর এন্টার চাপুন।
    এখন রান করুন jigdo-lite.bat।
  • এটা এখন আপনার কাছে একটা .jigdo ফাইলের URL চাইবে। সেখানে একটু কষ্ট করে এই জিগডো ফাইলের URL টা লিখুন: http://tuma.ui.edu/pub/ubuntu-repositor … trib.jigdo
  • তারপর এন্টার চাপুন। এরপরে আরও কিছু প্রশ্ন করবে, আপনি এন্টার চাপতে থাকুন। কিন্তু একটা ডেবিয়ান সার্ভার চাইবে তখন এন্টারে কাজ হবে না। বারে বারে চাইতেই থাকবে। তাকে শান্ত করুন এই ঠিকানা দিয়ে -ftp://ftp.debian.org/debian/
  • আবার এন্টার চাপুন। ব্যস, শুরু হয়ে গেল ডাউনলোড। আশা করি, দুই-তিন সপ্তাহে আপনার ডাউনলোড শেষ হয়ে যাবে । নেট থেকে বেরোনোর আগে প্রোগ্রামটা বন্ধ করে দেবেন Ctrl+C চেপে।
  • আবার যখন ডাউনলোড শুরু করবেন। তখন ৩ থেকে ৫ অনুসরণ করুন। রান করার পর এবার শুধু প্রশ্নগুলোতে এন্টার চাপতে থাকুন। যতটুকু ডাউনলোড হয়েছিলো, এখন তারপর থেকে ডাউনলোড শুরু হবে।
  • আহ, শান্তি। অবশেষে আপনার ডাউনলোড শেষ হলো। একইভাবে পরের তিন ডিভিডিও ডাউনলোড করে ফেলুন ।
    গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফাইলসিস্টেম এনটিএফএস হতে হবে। ফ্যাট৩২ ৪গিবা এর চাইতে বড় ফাইল রাখতে পারে না।

সুত্রঃ স্বপ্নচারী