- এখানে নতুন করে উইন্ডোজ ইন্সটলের জন্য আপনার গ্রাব (Grub) লোডার হারিয়ে গেছে। এখন নতুন করে গ্রাব ইন্সটল করলেই হয়ে যাবে।
- এইজন্যে আপনি উবুন্টুর লাইভ সিডি ঢুকিয়ে পিসি বুট করুন। টার্মিনাল খুলে লিখুন sudo update-grub
- এখন রিস্টার্ট দিন। গ্রাব ঠিক মত থাকলে কাজ শেষ। আর যদি না হয়, তাহলে আবার সিডি থেকে বুট করে লিখুন ..
sudo grub - find /boot/grub/stage1 ,এতে আপনার লিনাক্স রুট পার্টিশন ডাটা প্রদর্শন করবে। জিনিসটা থাকবে (hd0,*) । এখানে *=1,2,3,4,5,6 ইত্যাদি হতে পারে।
- এবার রুট ইনফর্মেশন পাবার পর নীচের কমান্ডগুলো একে একে দিন..
- grub> root (hd0,*)
- grub> setup (hd0)
- grub> quit । সিস্টেম রিস্টার্ট করে দেখুন, গ্রাব ঠিক মত চলে এসেছে
সুত্রঃ আশাবাদী